আমার বর্তমান দিনলীপি……

গত প্রায় ১ বছর থেকে গ্রামে আছি। কোলাহলমুক্ত, বন্ধু-বান্ধবহীন দিনগুলি ভালোই কাটছে……প্রতিদিন সকাল সাতটায় ঘুম থেকে উঠি।ফ্রেশ হয়ে কোচিং এ যাই, ক্লাস নেই, বিভিন্ন অভিভাবকদের সাথে কথা বলি-এটা অন্য রকম একটা মজা। সব কিছু নিজের ইচ্ছা মত। কোন জবাবদিহিতা নেই……স্বাধীন জীবন। এর মধ্যে কখন যে দশটা বেজে যায় খেয়ালই থাকে না । মাঝে মাঝে নাস্তা করার কথা মনে থাকে না। এগার টার দিকে বাড়িতে আস। এক মগ ট্যাং হাতে নিয়ে আমার সবচেয়ে কাছের বন্ধু ল্যাপটপ নিয়ে বসি……মাঝে মাঝে মনে হয় ল্যাপটপ না থাকলে আমি এখানে থাকতে পারতাম না…বিভিন্ন মুভি দেখি,ফেসবুকে চ্যাট করি, গান শুনি……দুপুরে গোসল করে খাওয়া দাওয়া করে সাড়ে তিনটার দিকে আবার কোচিং এ যাই…ছয়টা পর্যন্ত ক্লাস চলে…তারপর মশিউর দা আর আমি জয়পাড়ার বিভিন্ন খাবার টেস্ট করি … বিশেষ করে হালিম, পিয়াজু,আলু পুরি,নিমকি,আর চা তো আছেই…সবচেয়ে ভাল লাগে কোক, দই মিশিয়ে একরকম ড্রিকংস…না খেলে বুঝা যাবে না…জয়পাড়া হাই স্কুলের মাঠে বসে গল্প করি। ইচ্ছা হলে কোন স্টুডেন্টের বাসা ভিজিট করি। নয়টার দিকে বাড়িতে যাই…ফ্রেশ হয়ে আবার সেই দিলকা ধারকান ল্যাপটপই সাথী।ল্যাপটপের সবচেয়ে বড় সুবিধা হল বিদ্যুত না থাকলে ও প্রায় আড়াই ঘণ্টা চলে…এক মাস হল জেনারেটরের লাইন নিয়েছি…রাত বারটা পর্যন্ত একটা এনার্জি বাল্ব জ্বলে……তারপর শুয়ার পাচ মিনিটের মধ্যে নিদ্রা দেবীর সাথে মিটিং শুরু হয় চলে সাকাল সাতটা পর্যন্ত…এখন আমার সবচেয়ে বড় সমস্যা হল কিছুই পড়তে ইচ্ছা করা না।কিন্তু আমার পড়তে হবে।বিসিএস এর ফরম জমা দিয়েছি…জানিনা কপালে কি আছে…?

Published in: on April 29, 2010 at 5:58 am  Comments (1)  

আমি ভাল আছি……

আজ আমি বাংলার ইতিহাসে নতুন রেকর্ড করলাম। আমার ব্লগ খুললাম। এখন থেকে নিয়মিত লেখার চেষ্টা করব। ……

Published in: on April 25, 2010 at 4:47 am  Comments (2)  
Follow

Get every new post delivered to your Inbox.